জেলা পরিষদ, শেরপুরে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি: কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং আধুনিক অফিস ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে দিনব্যাপী “অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তন ‘নিসর্গ’, শেরপুরে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর অফিস ব্যবস্থাপনার ওপর। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পেলে জনসেবার মান আরও উন্নত হবে এবং দাপ্তরিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, নেজারত ডেপুটি কালেক্টর রাজিব সরকার এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মীর মো. মঈনুল করিম।
বক্তারা তাঁদের বক্তব্যে দাপ্তরিক শৃঙ্খলা, আধুনিক অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সময়ানুবর্তিতা, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, আর্থিক স্বচ্ছতা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পেলে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং জনগণ দ্রুত ও মানসম্মত সেবা পাবে।
প্রশিক্ষণে জেলা পরিষদ, শেরপুরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে আধুনিক অফিস ব্যবস্থাপনার কৌশল, দাপ্তরিক আচরণবিধি, নথি ও রেকর্ড ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে রেইনকোট, ব্যাগ, প্রশিক্ষণ সনদ (সার্টিফিকেট), কলম ও ডায়েরি বিতরণ করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এসব সামগ্রী ও সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]