সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আত্ম প্রকাশ

Share the post
শফিকুল বারী ,সুনামগঞ্জ প্রতিনিধি :‎​ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে বেপরোয়াভাবে বালু লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার ( ২৬ জুলাই ২৬)  দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টস্থ ‘সুনামগঞ্জ জার্নাল’ অফিসের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি, সুনামগঞ্জ’-এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলনের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক গোলাম হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক,যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক অমিত তালুকদার, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রুহেল, যুগ্ম আহবায়ক কে এম শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোসাদ্দেক আলী, যুগ্ম আহবায়ক আজহারুল আলম শিপু, যুগ্ম আহবায়ক ইউসুফ মিয়া।
সদস্য সচিব মোহাম্মদ নুর, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শফিকুল বারী।‎সদস্য মোহাম্মদ ছদরুল আলম, আলাউর রহমান, সাইদুল ইসলাম, এমদাদুল হক দিলরব, তোফায়েল হোসেন গাজী, মোঃ কামাল পাশা, আলী বক্স, হাবিবুল বাশার, নাছির উদ্দিন । ‎​সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ধোপাজান চলতি নদী বর্তমানে ইজারাবিহীন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী অসাধু চক্র রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার ও নৌকা দিয়ে কোটি কোটি টাকার বালু লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীর পরিবেশ ও পার্শ্ববর্তী বসতবাড়ি ও তীরবর্তী এলাকা মারাত্মক ভাঙনের হুমকির মুখে পড়ছে।
‎​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, আইনের তোয়াক্কা না করে রাতের অন্ধকারে বালু খেকোরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন ও লুটপাট বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। অন্যথায় নদী রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
‎এ সময় বক্তারা আরও জোর দিয়ে বলেন, “নদীটি যদি সরকারি নিয়মে বৈধভাবে ইজারা দেওয়া হয়, তবে বেকার হয়ে পড়া হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান আবার ফিরে আসবে।” এ লক্ষ্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু-এর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তারা দাবি জানান— যেন সরকারি পর্যায়ে নদীটি বৈধভাবে লিজ/ইজারা দিয়ে সম্পূর্ণ সনাতন (ঐতিহ্যবাহী) পদ্ধতিতে বালু ও পাথর উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে একদিকে সাধারণ মানুষের রুজি-রোজগার নিশ্চিত হবে
‎​উক্ত মতবিনিময় সভায় ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’র নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]