সাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস- ২৬ উপলক্ষে তালায় নানান কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৮ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ইজিবাইক স্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন

