নাটোরে কৃষক হত্যায় চারজনের যাবজ্জীব

Share the post
আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কৃষক হত্যা মামলায় নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৫ মার্চ) বেলা দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের আব্দুল বারীর ছেলে আসাদুল ইসলাম (৩৫), গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের ইয়ারুল প্রামাণিকের ছেলে রশিদ প্রামাণিক (৪২), একই এলাকার কাচু খার স্ত্রী আরিফা খাতুন (৩০) ও জিয়াউর রহমানের ছেলে জিহাদ আলী (৩৪)।
নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০২০ সালের ১৫ জুন বিকেলে বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের বেড়িবিলের একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় মোবারক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরদিন মোবারক হোসেনের স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম সাক্ষীদের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম, রশিদ প্রামাণিক, আরিফা খাতুন ও জিহাদ আলীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা পরকীয়ার জেরে মোবারক হোসেনকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। মামলার প্রায় ৫ বছর পরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]