সোনারগাঁওয়ে ১০০ টাকা চাঁদা না দেয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর

Share the post
ফাহাদুল ইসলাম,সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের উপরে কাঁচা বাজার বসানো বাবু( ৫০)
নামের এক ফুটপাত ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আজহার( ৪০) নামের এক যুবক হাতের মোবাইল দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয় ।
শনিবার ১৪ মার্চ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সকলের উপস্থিতিতে চাঁদা না দেওয়ায় মাথা ফাটানোর অভিযোগ উঠে আজহার নামের ঐ যুবকের বিরুদ্ধে।
আহত অবস্থায় অন্যান্য ব্যবসায়ীরা শামীম আহমেদ বাবুকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে ব্যবসায়ী বাবু বলেন, প্রতিদিনের মতো আমি মহাসড়কের উপরে কিছু কাঁচা তরকারি নিয়ে বসি। একশত টাকা করে প্রতিদিন বাধ্যতামূল ক চাঁদা দিতে হয়।
নিয়ম অনুযায়ী আজ ১০০ টাকার জন্য হাবিবপুরের আজহার নামে যুবক জোরপূর্বক আমার কাছ থেকে ১০০ টাকা আদায় করতে আসলে আমি অপারগতা দেখালে সে তার হাতের মোবাইল দিয়ে এলোপাথাড়ি
 আমার মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।
আমি প্রাথমিকভাবে চিকিৎসা সেরে পরিবারের লোকজনকে বিষয়টি অবগতি করলে তারা থানায় অভিযোগের জন্য আমাকে অনুমতি দেয়। থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।
এছাড়া তিনি বলেন, আমি সরকারের কাছে চাঁদাবাজ আজহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]