নাটোরের নলডাঙ্গায় ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে প্রায় দুই হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মমিনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খাঁন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মমিনপুর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের মেসার্স জমশেদ ট্রেডার্স নামের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
এ সময় দোকানের মালিক জমশেদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার ও প্রাসঙ্গিক আইনের আওতায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।উপজেলা প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খাঁন বলেন, “কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]