ফাহাদুল ইসলাম ,সোনারগাঁ : আসছে স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে ইউনিয়ন বাসিরদের সাথে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব পাশ বাড়ী মজলিস হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে এ মতবিনিময় স্বভাব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ এবং যুবদল নেতা রকিব হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান প্রধান।
অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়ের সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল হোসেন তুষার, সাবেক মেম্বার মাজারুল ইসলাম মানিক, শাহজান মেম্বার,সমাজ সেবক জাহাঙ্গীর, এমদাদ হোসেন,সাফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, আতাউর রহমান আমাদের এলাকার সন্তান আমাদের গর্ব, সে স্থানীয় নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আমরা সকলে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে জয়যুক্ত করব। সে নির্বাচনের পূর্ব থেকে এলাকার মানুষের দুটি চোখে পাশে থাকে সমাজ কল্যাণ কাজে তার ভূমিকা বলা বাহুল্য। মানুষের সাথে সাদামাটা জীবন যাপন করেন সকলের সাথে মিলেমিশে কাজ করার মন-মানসিকতা তার আছে। সকলকে সাথে নিয়ে সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চায় এখানে আমাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা করা প্রয়োজন।
এ সময় আবেগপূর্ণ অবস্থায় চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বলেন, আমি আন্তরিকতার ভাষা হারিয়ে ফেলছি, যে আপনারা আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন ,আমি অশ্রু সিক্ত হয়ে গেছি ,আমাকে আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি।
আপনাদের ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান হিসেবে সম্মানিত হতে পারব আর সেই সম্মানের স্বাদ গ্রহণ করবেন আপনারা। আমাকে একটিবারের মতো সুযোগ করে দেন আমি আপনাদের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন বলেন, আতাউর রহমান আমাদের রাজনৈতিক সহযোদ্ধা দলের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলমান থাকবে এবং জয়যুক্ত করেই মাঠ ছাড়বো ইনশাল্লাহ।
তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হবে এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা একসঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ।

