জামালপুরে ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

Share the post

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : ১১ মার্চ ২০২৬, বুধবার দুপুর ১২টায় জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিতে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন।

কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগিতে ৩২ নম্বর সীটের ওপরের তাকে ফেলে আসেন। ব্যাগের ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, দরকারি কাগজপত্র এবং কাপড়চোপড় রয়েছে। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এস,আই হরলাল রায়।

সংবাদপ্রাপ্ত হয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নিয়ে যান। দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এসআই স্বপন ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]