ইবি সিআরসি’র উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

Share the post
ইবি প্রতিনিধি : ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই আনন্দ যেন সমাজের প্রতিটি ঘরে, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও পৌঁছে যায়—এই লক্ষ্যকে সামনে রেখেই ঈদ উপহার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং নাদির ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সিআরসির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, বর্তমান সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব এবং দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্বাগত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি।”
সিআরসি’র সভাপতি মো. নাজমুল হাসান বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে আনন্দ ও আশা জাগিয়ে তোলা। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি একটি শিশুর মুখেও হাসি ফুটে, তবেই আমাদের উদ্যোগ সার্থক। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব।”
উল্লেখ্য, ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]