লঞ্চের কেবিনে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ দুপুরে হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে ওই কলেজছাত্রীকে তুলে দেন তার বাবা। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর একই লঞ্চে থাকা দুই ব্যক্তি কেবিনের দরজায় নক করে নিজেদের মেয়েটির বাবার পরিচিত বলে দাবি করেন। পরে মোটরসাইকেল কেনার কিছু টাকা নিরাপদে রাখার কথা বলে তারা কেবিনে প্রবেশের অনুরোধ করলে সরল বিশ্বাসে ছাত্রীটি তাদের ঢুকতে দেন

কেবিনে ঢোকার পর কথাবার্তার এক পর্যায়ে একজন তাকে কুপ্রস্তাব দিলে সে তাতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় একজন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে চলে যায় এবং অন্যজন কেবিনের দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে

অভিযোগে আরও বলা হয়, পরে সন্ধ্যার দিকে দুই অভিযুক্ত আবারও কেবিনে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে তাকে পুনরায় ধর্ষণ করে। পুরো ঘটনায় আতঙ্কিত ও অসহায় হয়ে পড়েন ওই শিক্ষার্থী।

ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) এবং জোটখালী গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।এদিকে নৃশংস এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]