কমলনগরে জমি ভরাটে বাধা, হামলা ও হুমকির অভিযোগ

Share the post
কবির হোসেন ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজস্ব জমিতে মাটি দিয়ে ভরাট কাজ করতে গিয়ে বাধা, হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড লরেন্স বাজারের পূর্ব পাশে।অভিযোগকারী আমজাদ হোসেন জানান, তিনি তার নিজস্ব মালিকানাধীন জমিতে মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেন। কাজ চলাকালীন সময়ে অনিক (পিতা: মৃত মাহফুজুর রহমান ) ও তার কয়েকজন সহযোগী সঙ্ঘবদ্ধভাবে সেখানে এসে ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা উত্তেজিত আচরণ করে এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আমজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তাকে ও তার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মারধরের হুমকি দেয় এবং ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের কাজ না করার জন্য চাপ সৃষ্টি করে। এতে করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কাজ বন্ধ হয়ে যায়।তিনি দাবি করেন, উক্ত জমিটি তাদের পৈতৃক ও নিজস্ব সম্পত্তি। জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু যারা বাধা দিচ্ছে তাদের কাছে এ জমি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র নেই বলেও তিনি অভিযোগ করেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে বিষয়টি তদন্ত করে ন্যায়সঙ্গত সমাধান করা যায় এ ঘটনায় আমজাদ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে অভিযুক্ত অনিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]