শেরপুর প্রেসক্লাব একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর প্রেসক্লাব একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রোববার শেরপুর জেলা শহরের জি-সেভেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লার একাংশের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
শেরপুর প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাব একাংশের সহ সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ- সভাপতি আবুল হাশিম, সিনিয়র সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, নালিতাবাড়ী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
প্রেসক্লাবের এই আয়োজনে শেরপুর প্রেসক্লাব একাংশের সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, আবু হানিফ নোমান, মোঃ হারুন অর রশীদ হারুন, জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]