৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল বাকৃবি ছাত্রশিবির

Share the post
বাকৃবি প্রতিনিধি : ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বর্ষের ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।
শনিবার (০৭ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
জানা যায়, কর্মসূচির ৩য় ও শেষ অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও বৃত্তি প্রদান করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, বাকৃবি শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন, প্রচার সম্পাদক ইউনুস বিন হুসাইন খান। এ ছাড়া বাকৃবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন বলেন, তোমরা যারা শিক্ষাবৃত্তি পাচ্ছো তোমাদেরকে আমি দুটি টার্গেট দিতে চাই। প্রথমটি হল প্রত্যেক সেমিস্টারে এ প্লাস পাওয়া এবং আরেকটি হল পরকালেও যাতে এ প্লাস পাই এজন্য আমল করা। এই রমজান কুরআন নাজিলের মাস, কুরআনের সাথে একটা আত্মিক বন্ধন জারি রাখো।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছি, অনেক বড় বড় এমপি, মন্ত্রী ছিল, তারা তাদের কাজের জন্যই এই সমাজে এখন মূল্যহীন। তাই আমরা যে কাজগুলো করবো, সেই কাজগুলো যাতে অন্য মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চেষ্টা করছে একটি সোনালী বাংলাদেশ গঠন করার। আমরা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং এই রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, তাই এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রধান দায়ভার আমাদেরই।
সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, ১৭ই রমজান, বদর দিবসের মতো তাৎপর্যপূর্ণ একটি দিনে আমরা সকলে উপস্থিত হয়েছি। ছাত্রশিবিরের মিশন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি, এরই তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। দক্ষ দেশপ্রেমিক হয়ে ও দেশের সেবায় নিয়োজিত হয়ে কৃষি ক্ষেত্রে আরো কিভাবে বিপ্লব আনতে পারেন সে চেষ্টায় আপনারা নিয়োজিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]