শেরপুরে জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত অসহায় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এতিম শিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক (বিপু), সদস্য সচিব মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক (বিপু) বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আরও জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদানের জন্য ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]