সোনারগাঁয়ে আল্টিমেটামের পর এমপি মান্নানের যানজট নিরসনে প্রশাসনের অভিযান

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এমপি মান্নানের এর দেওয়া দুই দিনের আল্টিমেটামের পর বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান।সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তা দখল করে বসানো অবৈধ দোকানপাট, ফুটপাত দখল এবং সড়কে অনিয়মিত পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে অবৈধ পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানো এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এই অব্যবস্থার অবসান ঘটাতে প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানের সময় অবৈধভাবে রাস্তা দখল, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল, অনিয়মিত পার্কিং এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের কড়া বার্তা রাস্তা দখল করে ব্যবসা কিংবা যানজট সৃষ্টি করলে আর কোনো ছাড় দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে এই অভিযান নিয়মিত চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]