মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী

Share the post
বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি : নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাদাবাজমুক্ত করতে রুপগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ক্রাইম জোন খ্যাত চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী অভিযান চালিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত ১১ টা থেকে শুরু হওয়া  বৃহস্পতিবার ভোর  ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান চালিয়ে ১২শত পুরিয়া গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী ও তিনজন পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার সিরাজ মিয়ার মেয়ে জ্যোতি, বরকত উল্লার ছেলে তানজিল, গিয়াস উদ্দিনের ছেলে তপন ও বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম।
এ বিষয়ে নারায়ণগঞ্জ (গ-সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং রূপগঞ্জ মাদক, সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত হওয়ার আগ পর্যন্ত চলবে এ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]