ববি’তে ১৫০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫০০ শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ববি শাখা।বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ববি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন ববি শাখার সহ-সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ও ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য,  শিক্ষা ও ক্যাম্পাসে সম্প্রীতি সৌহার্দ্য ও রাজনৈতিক সহাবস্থান নিয়ে আলোচনা করেনইফতারের আগে ইরান, ফিলিস্তিনে শহীদ ও নির্যাতিতসহ সব মুসলিম উম্মাহ ও ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন ইসলামি ছাত্রশিবির, বরিশাল মহানগর শাখার সভাপতি নেয়ামুল হাসান নাইম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]