ঈমাম-মুয়াজ্জিনদের ইফাতার ও ইবাদত সামগ্রী বিতরণ করলেন মানবিক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ!

Share the post

কক্সবাজার(প্রতিনিধি): বিশ্বজুড়ে করোনার থাবায় প্রাণ হারিয়েছে ২ লাখেরও অধিক। কারোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লক ডাউন। সারাবিশ্বের ন্যায় সংক্রমণ ঠেকাতে পুরো বাংলাদেশেও লকডাউন চলমান। বন্ধ রয়েছে সরকারি বেসরকারী সকল অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান খোলা থাকলেও রয়েছে সরকারের নিয়মনীতি। এতে করে ১০ জনের বেশি একসাথে নামাজ আদায় করা যায়না। এমতাবস্থায় অসহায় জীবন যাপন করছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। সরকারের ত্রান সামগ্রী তারা কিছুটা পেলে ও সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মুয়াজ্জিনরা। ইমাম-মুয়াজ্জিনদের সহায়তায় এগিয়ে এসেছে খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের আবদুল মাবুদ চেয়ারম্যান। তার নেতৃত্বে অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব ও মুয়াজ্জিনদের মাঝে কোরআন শরীফ, জায়নামাজ এবং প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন। আজ সকাল ১১টায় খুনিয়া পালং ইউনিয়ন পরিষদে খতিব এবং মুয়াজ্জিনদের মাঝে মাবুদ চেয়ারম্যানের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। চেয়ারম্যানের এই উপহার সামগ্রী পেয়ে ইমাম মুয়াজ্জিনরা মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন এবং চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]