মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মজিবুর রহমান শনিবার দুপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নলডাঙ্গা এলাকায় সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্প খরচে কিংবা বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কারণে স্থানীয়দের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
ডা. মজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নলডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুমের জানাজার নামাজপশ্চিম সোনা পাতিল, গোরস্থান সংলগ্ন আমবাগান। আজ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পশ্চিম সোনাপাতিল, গোরস্থানে কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

