মো হিমেল মিয়া ,মনোহরদী নরসিংদী: বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব–মনোহরদী) আসনে বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সফল সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা। পরে তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

