ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে জিজেইউএসের পক্ষ থেকে নতুন ট্রাক উপহার

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানলে ২১, ভোলা : ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি ট্রাক পুড়ে যাওয়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রতিষ্ঠানটি এগিয়ে এসে একটি নতুন ডাম্প ট্রাক উপহার দিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় ভোলা পৌরসভারর সমানে ভোলা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমানের হাতে নতুন ডাম্প ট্রাকের চাবি হস্তান্তর করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম আহমেদ, পৌর সচিব আবুল কালাম আজাদ, সাবেক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জিজেইউএসের পরিচালক (হিসাব ও অর্থ) মো. মোস্তফা কামালসহ পৌরসভা ও জিজেইউএসের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জিজেইউএস উপহার দেওয়া ব্র্যান্ড–নিউ এস এম এল ইসুজু ‘সম্রাট জি এস’ টিপার (ডাবল জ্যাক) মডেলের ৩.৫ মেট্রেীক টন ধারণ ক্ষমতার ডাম্প ট্রাকটি পৌরসভার পরিবহনে নতুন মাত্রা যোগ করবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, নতুন ট্রাকটি যুক্ত হওয়ায় দৈনন্দিন ময়লা সংগ্রহ ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক হবে। এতে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হবে এবং চলমান সংকট অনেকটাই কমে আসবে। তিনি জিজেইউএসকে ধন্যবাদ জানান।

জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, সংস্থাটি কেবল ঋণ কার্যক্রম নিয়েই কাজ করে না, সামাজিক কাজেও এগিয়ে আসে। ভোলা শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়নে জিজেইউএস বরাবরই ইতিবাচক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জিজেইউএসের এই ধরনের সামাজিক কার্যক্রম সব সময়ই অব্যহাত থাবেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]