মনোহরদীতে পুলিশের অভিযানে চোরাই মালামাল ও মাদকসহ দুইজন গ্রেফতার

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মোটরসাইকেল ১টি, ল্যাপটপ ১টি, ট্যাব ২টি এবং ৩২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে। এসময় চুরি মামলার আসামি মোঃ রাসেল (২৬)–কে গ্রেফতার করা হয়, যার বাড়ি পাথরদিয়া, মনোহরদী, নরসিংদী।
এছাড়া মাদকবিরোধী পৃথক অভিযানে পুলিশ ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]