তথ্যমন্ত্রী কাল চট্টগ্রাম আসছেন

Share the post

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আগামিকাল (২৩ এপ্রিল) সকালে সড়কপথে চট্টগ্রাম আসছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও তথ্যমন্ত্রীর জনসংযোগ সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রী ভোরে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চলমান মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধ ও চট্টগ্রামের অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় এবং তদারকি সংক্রান্ত সরকারি পর্য়ায়ের প্রথম বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে চট্টগ্রাম জেলায় ত্রাণ সমন্বয় ও তদারকির দায়িত্ব পাওয়া সরকারের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ছাড়াও গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য. সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ ও চট্টগ্রামের শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এরপর রাতে তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার দায়িত্বশীল আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে করোনা প্রতিরোধে রাঙ্গুনিয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

পরদিন (শুক্রবার) সকালে ফের সড়কপথে তথ্যমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]