নরসিংদীতে মামলা উঠিয়ে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের শরণাপন্ন হওয়ায় ক্ষুদ্ধ হয়ে মামলার বাদী ও স্থানীয় এক সাংবাদিকে পথরোধ করে প্রাণনাশের হুমকি দিয়েছেন আঃ বাছেদ ও তার সহযোগীরা।রবিবার (২ নভেম্বর) রাত পৌঁনে ৯ টায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় ব্রীজে এ ঘটনা ঘটে।এবিষয়ে ভুক্তভোগী মামলার বাদী শিবপুর মডেল থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। যাহার নং-১১১. তারিখ :- ৩/১১/২০২৫।
ভুক্তভোগী এ কে এম তৌহিদুজ্জামান (৪৪) নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা এবং মরহুম ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় ভয়েজ অব নরসিংদী পত্রিকার সম্পাদক এবং দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি।জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রবিবার রাত পৌঁনে ৯ টার দিকে শিবপুর থেকে  ব্যক্তিগত কাজ শেষে পাটুয়ারপাড় এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী সাংবাদিক। পাটুয়ারপাড় ব্রীজের কাছে এসে পৌঁচ্ছালে শিবপুরের মামুদপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে আঃ বাছেদ, ভেলানগর এলাকার মোতালিব হোসেনের ছেলে শরিফ হোসেন সহ অজ্ঞাত আরও ২ জন এ কে এম তৌহিদুজ্জামানের পথরোধ করে। এসময় তারা তৌহিদুজ্জামানের বুকে ও গলায় চাপাতি ও ছুরি ধরে বলে আদালতে চলমান মামলা দুইদিনের মধ্যে উঠিয়ে নিতে। যদি মামলা উঠিয়ে না নেয়, তাহলে তারা তাকে প্রাণে মেরে লাশ গুম করবে  বলে হুমকি দেন। ভুক্তভোগী তৌহিদুজ্জামান  বলেন, বিবাদী আঃ বাছেদের সাথে আমার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দুইটি মামলা চলমান রয়েছে। ওই মামলা দুইটির বাদী আমি নিজে। এতে সে ক্ষুদ্ধ হয়ে আমাকে মামলা থেকে বিরত থাকার জন্য ভয়ভীতি ও প্রাণে মারার হুমকি দেন। এবিষয়ে আমি আমার পরিবার ও স্বজনদের সাথে আলোচনা করে আমার নিরাপত্তা চেয়ে সোমবার সকালে থানায় উপস্থিত হয়ে জিডি করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে।
এবিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নাগরিক ন্যায় বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন এটাই স্বাভাবিক। ন্যায় বিচার চাওয়ার অপরাধে যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন নাগরিক ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]