রামগতিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০২ নভেম্বর ২০২৫) দুপুর অনুমানিক ২টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের বাবুলের বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম বিবি হাফসা (১৩)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর কলাকোপা এলাকার মৃত মো. আব্দুর রশিদের ছেলে মো. বাবলুর ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ছোট ভাইয়ের সাইকেল চালানো নিয়ে মা শিরিন বেগম মেয়েকে বকাঝকা ও মারধর করেন। পরে মা পরিবারের প্রয়োজনীয় কাজে হাজীগঞ্জ বাজারে চলে যান। এ সুযোগে হাফসা বসতঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ভুতুরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বাজার থেকে ফিরে এসে মা দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুললে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলে হাফসাকে নিচে নামান।
খবর পেয়ে ১নং ওয়ার্ডের মেম্বার কালাম বিষয়টি রামগতি থানা পুলিশকে জানান। পরে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মিজান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
মেয়ের মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্যদের কোনো সন্দেহ না থাকায় এবং তারা কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনিচ্ছা প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়।
পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রামগতি থানার জিডি নং–৬৮/২৫, তারিখ–০২/১১/২০২৫ মূলে বিবি হাফসার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]