কমলনগরে ১ হাজার ৫০০ টাকায় মিলছে এনআইডি কার্ড

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র ১ হাজার ৫০০ টাকায় মিলছে এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন। এমন একটি চক্রের সন্ধান মিলছে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে। ওই চক্রের অন্যতম হোতা হিসেবে নাম উঠে এসেছে ফজুমিয়ারহাট বাজারের কম্পিউটার দোকানদার মোঃ জহির উদ্দীনের। তার বিরুদ্ধে রয়েছে এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন জালিয়াতি, বয়স বাড়ানো কমানো ও নামে বেনামে জাতীয় পরিচয়পত্র তৈরী করা।
অভিযুক্ত জহির চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। পেশায় ফজুমিয়ারহাটের একজন কম্পিউটার দোকানদার। এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে সিমের মালিকানা, কললিস্ট (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে চক্রটির  অন্যতম সদস্য সিয়াম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অনুসন্ধানে জানা যায়, জহির এসব কাগজ তৈরী করতে বেশী টাকা নেয়না। মাত্র ১ হাজার থেকে ১৫০০ টাকা পেলেই তৈরী করে দিচ্ছেন ভুয়া এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদসহ সব ধরনের কাগজপত্র।চক্রটি বছরের পর বছর ধরে তৈরি করে আসছেন নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এনআইডি ব্যবস্থাপনায় নজরদারির অভাব, উপজেলা প্রশাসনের নিরব ভূমিকা ও ফাঁক-ফোকর থাকায় নকল কার্ড তৈরি করা সম্ভব হচ্ছে বলে উঠে এসেছে অনুসন্ধানে। আর এসব কিছু জানার পরেও স্থানীয় প্রশাসন, নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ শাস্তিমুলক ব্যবস্থা না নেওয়ায় দিনদিন বেপরোয়া হয়ে উঠে চক্রটি। দেদারসে চালাচ্ছে নকল আইডি কার্ড ও জন্ম নিবন্ধন তৈরীর কার্যক্রম।
উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) আবদুল ওয়াদুদ জানান, এগুলো মূলত ব্যবহার করা হয় ব্যাংক ঋণ, জমি জালিয়াতি, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও বিদেশগামীদের মেডিকেলের কাজে। ভুয়া এনআইডি কার্ড প্রদান করা শাস্তিযোগ্য অপরাধ হলেও এই চক্র নাম ও ছবি ঠিক রেখে অন্যান্য তথ্য পরিবর্তন করে নকল কার্ড তৈরি করে থাকেন। এ সব অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।
যাদের আসল এনআইডি আছে তাদের কাছেই এসব নকল কার্ড বিক্রি করা হয়। এসব কার্ডের বেশিরভাগই ব্যাংক ঋণ জালিয়াতির জন্য ব্যবহার করা হয়। এ ছাড়াও, জমি সংক্রান্ত জালিয়াতির জন্য ছবি পরিবর্তন করে নকল এনআইডি কার্ড তৈরি করে থাকে চক্রটি।
সরেজমিনে গিয়ে কথা হয় মোঃ অব্দুল মান্নানের সাথে। তিনি জানান,১ হাজার ৫০০ টাকা দিয়ে জহিরের কম্পিউটার দোকান থেকে একটি এনআইডি কার্ড তৈরী করেছেন তিনি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ইউএনও তাকে তার অফিসে ডেকে একটি মুছলেকা নিয়ে ছেড়ে দেন। কিন্তু মুল অপরাধী জহির বেঁচে যায়।
আরেক ভুক্তভোগী নয়ন আক্তার বলেন,তার এনআইডি কার্ড নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এলাকায়। এই কার্ড সংশোধন করতে তিনি জহিরের কম্পিউটার দোকানে গেলে সাড়ে ৩শ টাকা নিয়ে ঠিকানা পরিবর্তন করে একটি আইডি কার্ড তৈরী করে দেন। কিন্তু নির্বাচন অফিসের সরকারি ওয়েবসাইটে সার্চ করলে বিষয়টি ধরা পড়ে।
অভিযুক্ত মোঃ জহির উদ্দীন অভিযোগ স্বীকার করে বলেন, আমার কম্পিউটার দোকান থেকে এগুলা করা হয়েছে ঠিকই কিন্তু অন্য কেউ করেছে। এগুলোর সাথে তিনি জড়িত নন বলে জানান।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের সচিব শাহাদাত হোসেন বলেন, জহিরকে আমরা কয়েকবার সতর্ক করার পরেও সে এসব নকল আইডি তৈরী করছে। ইউএনও স্যারকেও আমরা অবগত করেছি।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন বলেন, তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে মানছেনা। ইউএনও স্যারকে জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, এর আগেও এই ধরনের একটি অভিযোগ তিনি পেয়েছেন। ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]