দুধের ন্যায্য দাম না পেয়ে ক্ষোভে উত্তাল খামারিরা — মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) কর্তৃপক্ষের প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জে খামারিরা দুধ সরবরাহ বন্ধ ঘোষণা করেছেন। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে শাহজাদপুরের বাঘাবাড়ি দুগ্ধ কারখানায় দুধ সরবরাহ বন্ধ করে দেন সমবায়ীরা।
রেশমবাড়ী দুধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এনামুল হক জানান, “গত ২৫ অক্টোবর মিল্কভিটার কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় আমরা প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধির দাবি জানাই। ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত না আসায় আজ থেকে দুধ সরবরাহ বন্ধ রেখেছি।”
তিনি আরও বলেন, “গোখাদ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। দুধ উৎপাদনে খরচ প্রতিনিয়ত বাড়লেও মিল্কভিটা এখনো আগের দামেই দুধ নিচ্ছে। আমরা একাধিকবার লিখিতভাবে আবেদন করেছি, কিন্তু মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক কোনো ব্যবস্থা নেননি। বরং আমাদের ওপর নানা হুমকি-ধমকি চলছে।”
সমবায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু দুধের দাম বৃদ্ধিই নয়—মিল্কভিটার দুর্নীতি, ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ, নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন, খামারিদের শেয়ার সার্টিফিকেট প্রদান এবং চিকিৎসা ও জাত উন্নয়ন তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি তোলা হয়েছে।
বর্তমানে মিল্কভিটা প্রান্তিক খামারিদের কাছ থেকে প্রতি লিটার দুধ কিনছে ৪৫ থেকে ৫০ টাকায়, অথচ একই দুধ বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এতে খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, দুধের দাম থেকে প্রতি লিটারে ৬০ পয়সা করে গবাদিপশুর চিকিৎসা ও জাত উন্নয়ন বাবদ এবং আরও ৪০ পয়সা করে শেয়ার বাবদ কেটে রাখলেও খামারিরা সেই সুবিধা পান না। কোনো শেয়ার সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না।
এনামুল হক বলেন, “আমাদের কষ্টার্জিত দুধের ন্যায্য দাম পাই না, অথচ মিল্কভিটার কর্মকর্তারা নানা অজুহাতে নিজেদের বেতন-ভাতা বাড়িয়ে নিচ্ছেন। এতে প্রান্তিক খামারিরা আরও নিরুৎসাহিত হচ্ছেন।”
সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেড এলাকায় বর্তমানে প্রায় পাঁচশত খামারে প্রতিদিন ২ থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে মিল্কভিটা মাত্র ২০ হাজার লিটার দুধ সংগ্রহ করছে। বাকি দুধ স্থানীয় ঘোষদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা।
স্থানীয়রা বলছেন, মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম বৃদ্ধির এই দাবি কেবল খামারিদের নয়, এটি টিকে থাকার লড়াই। সরকারের হস্তক্ষেপ না হলে দেশের প্রাচীনতম এই দুগ্ধ সমবায় ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে প্রান্তিক খামারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]