সাতক্ষীরায় হোটেলে সরবরাহের সময় পঁচা মাংসসহ আটক এক, জেল- জরিমানা

Share the post

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : পঁচা মাংস সরবরাহের সময় ৩০ কেজি মাংসসহ আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২ নভেম্বর) সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেন। এর আগে শহরের লাবণী মোড় থেকে মাংস ব্যবসায়ী সমিতির সহায়তায় পঁচা মাংসসহ আব্দুল কাদেরকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দীপঙ্কর দত্ত, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি অফিসার ডা. বিপ্লব জিৎ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা জেলা মাংস ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অলিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেল রেস্তোরাঁ মালিকদের বিরুদ্ধে শহরের দোকানগুলো থেকে টাটকা মাংস না কিনে শহরের বাইরে থেকে আনা নিম্নমানের মাংস ক্রয় ও হোটেল রেস্তোরাঁ পরিবেশনের অভিযোগ করেন।
তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ মাংস ব্যবসায়ী সমিতির ওই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এরপর থেকে মাংস ব্যবসায়ীরা বাইরে থেকে আনা নিম্নমানের মাংস শহরে যেন ঢুকতে না পারে সেজন্য গোপনে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকে এবং রোববার সকালে তারা শহরের প্রাণকেন্দ্র লাবণী মোড় থেকে খাওয়ার অনুপযোগী পঁচা দুর্গন্ধযুক্ত ৩০ কেজি মাংসসহ বাহক আব্দুল কাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটক মোঃ আব্দুল কাদের জানান, তিনি দেবহাটার কুলিয়া বাজারে ছাগল জবাই করে সেই মাংস শহরের কাচ্চি ডাইনসহ কয়েকটি হোটেলে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। কবির মিট নামে শহরের কামালনগর বউ বাজারে তার মাংসের দোকান আছে।
এ ব্যাপারে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের ও সেক্রেটারি অলিউর রহমান জানান, অভিযুক্ত মাংস ব্যবসায়ী আমাদের সমিতি ভুক্ত নয়। শহরের বাইরের থেকে কোন মাংস শহরে বিক্রি করা যাবে না। আমরা বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছিলাম, যেন কোন ধরনের নিম্নমানের মাংস শহরে প্রবেশ করতে না পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে পঁচা মাংস এনে শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করছিলেন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় মাংসটি পচা ও দুর্গন্ধযুক্ত প্রমাণিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে পঁচা মাংস এনে শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করছিলেন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় মাংসটি পচা ও দুর্গন্ধযুক্ত প্রমাণিত হয়েছে। ভোক্তা অধিকার আইনে তাকে দুই মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ২০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, কোন কোন হোটেলে এ মাংস সরবরাহ করা হতো তা জানার জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি।
সাতক্ষীরা সদর উপজেলা ভেটেনারি কর্মকর্তা ডা. বিপ্লব জিৎ মণ্ডল বলেন, মাংসটি প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এর স্বাভাবিক রং নেই এবং তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। এটি হয়তো অনেক আগে জবাই করা, অথবা মৃত পশুর মাংস হতে পারে। এ মাংস খাওয়ার উপযুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]