নেত্রকোনায় মাদকসেবী ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় মাদক সেবনরত অবস্থায় আটক ৪ যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত তাদের এ সাজা দেন। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন— আলমগীর হোসেন (৩০), মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)। তারা সবাই উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। রাতে কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]