মাদারীপুরে চ্যাম্পিয়ানশিপের জাতীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:জাতীয় চ্যাম্পিয়ানশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রবিবার (৫ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ি জেলা একাদশ। খেলার প্রথম অর্ধে খেলা গোল শূন্য শেষ হলে দ্বিতীয় অর্ধে শুরুতেই রাজবাড়ি ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা নিয়ে আসে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা গোল করে ২-১ এগিয়ে যায় কিন্তু খেলার শেষ মুহূর্তে রাজবাড়ি একাদশ গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ প্রমুখ। টুর্নামেন্টে রাজবাড়ি একাদশের ইকবাল ম্যাচ সেরা পুরস্কার লাভ করেছেন।

আগামী ১২ তারিখ রাজবাড়ি জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ি জেলা একাদশের মধ্য খেলা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]