নরসিংদীতে চাঁদাবাদ ধরতে গিয়ে হামলার শিকার অতিরিক্ত পুলিশ সুপার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে চাঁদাবাজদের হামলার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম।শনিবার (৪ অক্টোবর) দুপুরে আরশিনগর রেলক্রসিংয়ের ৪০ গজ দূরত্বে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোতে চলন্ত যানবাহন থামিয়ে বেশ কয়েকদিন ধরে একদল চাঁদাবাজ সড়কে চাঁদা আদায় করতো। এসব চাঁদাবাজদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। সড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল আরশিনগর ও এর আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় দেখেন সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছিলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দুইজনকে হাতেনাতে আটক করেন। পরে তাদেকে সড়কের পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদকালীন চাঁদাবাজদের পক্ষে আরও ৩০ থেকে ৪০ জন লোক জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে আটক দুই চাঁদাবাজকে ছাড়িয়ে নেন। এসময় তাদের হামলায় গুরুত্বর আহত হয়ে পুলিশের ওই কর্মকতা মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে পুলিশের অন্য সদসরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, আমি আমার ফোর্স সহ শহরের বিভিন্ন কার্যক্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিছুলোক শহরের আরশিনগর মোড় থেকে প্রায় ২০ থেকে ৫০ গজ দূরে চলমান যানবান থামিয়ে চাঁদা আদায় করছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা তো অবৈধ। হাইকোর্ট ও স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক এসে তারা বাঁধার সৃষ্টি করলো এবং প্রথমে তারা আমাকে ঘুষি মারলো এবং লাথি দিয়ে রাস্তায় ফেলে দিলো। এতে আমি মাথায় আঘাত প্রাপ্ত হই। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। এতে বুঝা যাচ্ছে যে তারা আমার প্রতি আক্রোশতার বর্ষিভূত হয়ে আমার উপর আক্রমণ চালায়। তিনি আরও বলেন, আমি একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমি এধরনের বেআইনি কাজ চলতে দিতে পারি না।
এ বিষয়ে সমাজের সুধী জনেরা বলেন, জেলা পুলিশের প্রথম সারির একজন উর্ধতন কর্মকর্তাই যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার শিকার হন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কোথায়? এতে বুঝা যায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা কোন পর্যায়ে আছে। ফলে দিন দিন সাধারণ মানুষ এসব অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়ছে। এসব অপরাধ রোধ ও অপরাধীদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং কঠোরস্হতে দমন করতে হবে এবং পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]