সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা: সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৩ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা খুলনা জেলার কয়রা থানার মোঃ মফিজুল ইসলাম ( ৪২), একই উপজেলায় মোঃ হাবিবুর রহমান (৩৭),
দাকোপ থানার মোঃ হাবিবুর রহমান( ৩৫), ও সাতক্ষীরা শ্যামনগর থানার বাসিন্দা শাহজাহান গাজী (৪০),
উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।
উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]