নরসিংদীর চরাঞ্চলে আবারও সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চল  আলোকবালীতে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার  আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রবাস ফেরত সাদক মিয়া (৪২) নিহত হয়েছেন। এতে দু’পক্ষের কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পূনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হবার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]