র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম

Share the post

মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট): অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম ১৫ এপ্রিল ২০২০ তারিখে র‌্যাব ফোর্সেস এর ৮ম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পদোন্নতি ও আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস পদে স্থলাভিষিক্ত হলেন। অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সাফল্যের সাথে সিআইডি’এর প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ১৯৮৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তিনি গত ২০১৯ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদসহ সিআইডি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, ডিএমপির সহকারী কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর এবং এডিসি (ডিএমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার (এসপি) নীলফামারী, ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সদর দপ্তরের এআইজি (সংস্থাপন এবং গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জে এবং একাধিকবার পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বসনিয়া-হার্জেগোভিনিয়া, লাইবেরিয়া এবং সুদানের দারফুরে নিয়োজিত থেকে বিশ্ব শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা) থেকে মৌলিক প্রশিক্ষণ, বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (সাভার) থেকে বুনিয়াদী প্রশিক্ষণসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের ব্রামশীল এবং থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি ফ্রান্স, মোনাকো, রুয়ান্ডা এবং যুক্তরাষ্ট্রে সেমিনারে অংশগ্রহণসহ বিবিধ সরকারী কর্তব্যে গমন করেন। জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে সমাজবিজ্ঞান বিষয়ের উপর ¯স্নাতক এবং ১৯৮৬ সালে ¯স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কমান্ড ও ষ্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকষ অফিসার। চাকুরি ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি বিপিএম ও পিপিএম পদক প্রাপ্ত হন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]