ইতালিতে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার, বাড়িতে শোক

Share the post

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগ থেকে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে ইটালিয়ান পুলিশ। সাগর বালা (২১) ওরফে অভি বালা নামে নিহত তরুণ মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে অভি বসবাস করছিলেন সেখানে স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি তার বাসা থেকে কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

অভির মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার ইতালি থেকে জানান, ঘটনার পর থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি চালায় এবং দু-দিন আগে অভির মরদেহ উদ্ধার করে। তারা আরও  জানান, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন। অভির নিহতের খবর তার মামাতো ভাই শুভ ও ভাইপো মিঠুন স্বজনদের দিলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে বুধবার শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা কুমুদ বালা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের শাস্তি চাই। আর আমার একমাত্র ছেলের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, ঘটনা আমরা শুনেছি। ঘটনা ঘটেছে ইতালিতে। মরদেহ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]