ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, স্মৃতিচারণ, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও ব্যান্ড পরিবেশনার আয়োজন করা হয়।
সকালে ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে শোভাযাত্রা বের হয়। এরপর অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। সন্ধ্যায় অম্বিকা মেমোরিয়াল হলে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক অধ্যাপক এবিএম সাত্তার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক রেজভী জামান ও ডাক্তার আলী আকবর বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইজাজুল ইসলাম এবং সহায়তা করেন কার্যকরী সদস্য মাহবুবুর রহমান সোহেল।
অনুষ্ঠানে দুই জন বিশেষ রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন,জগ জীবন সাহা জীবন, যিনি সন্ধানী থেকে ৮২ বার এবং সর্বমোট ৯৬ বার রক্তদান করেছেন।সাংবাদিক বিভাষ দত্ত, যিনি সন্ধানী থেকে ৫৫ বার এবং সর্বমোট ৮৭ বার রক্তদান করেছেন।
স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। স্কুল পর্যায়ে ফরিদপুর জেলা স্কুল এবং কলেজ পর্যায়ে সরকারি রাজেন্দ্র কলেজ বিজয়ী হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “সন্ধানী ডোনার ক্লাব সূচনালগ্ন থেকেই মানবতার সেবায় নিবেদিত। ৩৪ বছরে অসংখ্য রোগীর জীবন রক্ষায় ভূমিকা রেখেছে। সংগঠনটি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং নতুন প্রজন্মকেও রক্তদানে উৎসাহিত করছে।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্ট্রিভ তূর্য বাড়ৈ ও ব্যান্ড দল উদ্ভট। অনুষ্ঠানে সন্ধানী ডোনার ক্লাবের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]