সন্দ্বীপে মাহফুজুর রহমান মিতা এম.পি মহোদয়ের ব্যতিক্রমী উদ্যোগ “ভ্রাম্যমাণ মেডিকেল টিম”।

Share the post

মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : সন্দ্বীপের মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয়ের নির্দেশে ও সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা সেবা দিতে চালু হচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম।বাড়ীতে বাড়ীতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে গঠন করা হয়েছে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম। মাননীয় সংসদ সদস্য বলেন,”সন্দ্বীপের জনগণ যেন বাড়ীতে বসে করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা সেবা সহজে নিতে পারেন তাই আমি এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠনের উদ্যোগ নিয়েছি,স্বাস্থ্যবিধি মেনে চলে এবং প্রয়োজনে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য থাকবে আমার প্রাণের সন্দ্বীপবাসী।” হটলাইলে ফোন দেয়ার সাথে সাথে আপনার বাড়ীতে পৌঁছে যাবে এই মেডিকেল টিম। হটলাইন নাম্বার-01819942858

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]