বোয়ালখালীতে আইন অমান্য করায় ৩০ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা।

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী: বোয়ালখালীতে আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করার খবর পাওয়া গেছে। আজ ১১ এপ্রিল উপজেলা সদর, কালুরঘাট ব্রীজ, পশ্চিম গোমদন্ডী, জোট পুকুর পাড়, কানুনগো পাড়া, কালাইয়ার হাট, দাসের হাট, হাজীর হাট এলাকায় ৩০ জন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সরকার এর নির্দেশনা ব্যতিরেকেই বিভিন্ন হার্ডওয়্যার এর দোকান, চায়ের দোকান খোলা রাখা, অকারনে হেলমেট বিহীন বাইকে ২-৩ জন চলাচল করা, উপজেলা প্রশাসন এর নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পরে দোকান খোলা রাখা, সন্ধ্যা ৬:০০ টার পর অকারনে রাস্তায় ঘোরাঘুরি, প্রশাসনের নির্দেশনা অমান্য করে হাজীর হাট বাজার বসানো, পথচারী, মুদি ও হার্ডওয়্যার এর দোকান এর মালিক, বাজার এর ইজারদারদের এই জরিমানা আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বোয়ালখালী থানার এসআই শরীফ উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ সদস্যবৃন্দ। নিয়মিত পেট্রলিং ও সামাজিক দূরত্ব বজায় রাখার তদারকির দ্বায়িত্ব পালন করেন ক্যাপ্টেন আব্দুল মুবিন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ন এর সদস্যবৃন্দ। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য কারীদের আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করছি যেন তারা সতর্ক হয়। দেশকে এই মহামারি থেকে রক্ষা করতে তিনি সবাইকে ঘরে থাকার অাহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]