নেত্রকোণায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোণা পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পানি নিস্কাসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। বুধবার সকালে শহরের উত্তরকাটলী এলাকার জলাবদ্ধতায় শতাধিক পরিবারের লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,উত্তর কাটলীর বাসিন্দা আইনজীবী খাদেমুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান,আমীর আজমুল,আরশেদা খাতুন প্রমুখ।
বুধবার (১৩ আগস্ট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাদেমুর ইসরাম খান অভিযোগ করে বলেন,নিয়মিত পৌর কর পরিশোধ করে আসলেও গত ২৫ বছর ধরে পৌরসভার সেবা থেকে বঞ্চিত। রাস্তার পাশের ১২০টি পরিবার ছাড়াও এলাকার পাঁচ শতাধিকের বেশি পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তা ডুবে যায়। এতে ডোবা-নালার ময়লা পানি ঘরে ঢুকে। শিশু ও বয়স্করা গৃহবন্ধী হয়ে পড়ে।
কর্মজীবী লোকজন বাধ্য হয়ে এ ময়লা পানি দিয়েই কর্মস্থলে যায়। রাস্তায় হাটা যায় না। ময়লা পানিতে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পতিত হয়েছে। দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা নেয়ার জন্যে পৌর কর্তৃপক্ষের প্রতি জোর  দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]