ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির নেতৃত্ব দেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর রেইজ প্রকল্পের সদস্য, যুব সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জিজেইউএস-এর রেইজ ও সমৃদ্ধি প্রকল্পের সদস্য, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]