দুর্গাপুরে সিপিবির কমিটি গঠন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র দুইদিন ব্যাপি ২২তম সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। রবিবার (১০ আগস্ট) ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

উপজেলা সিপিবির নব—নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আঃ বারেক এবং নুর আলম খান।

এ সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

নব—নির্বাচিত কমিটির নেতবৃৃন্দরা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত—বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। বর্তমান সময়ে সা¤্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োাজনীয়তা এই সম্মেলনে জোরালোভাবে উচ্চারিত হয়েছে। সিপিবির নেতৃত্ব বিশ্বাস করে রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠে—রাজপথে শ্রমিক—কৃষক—ছাত্র—নারীসহ সকল শোষিত মানুষের ঐক্য গড়ে তুলতে সকলকে নিয়ে তৃণমুল পযার্য়ে কাজ করবে এই কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]