নেত্রকোনায় আদালতের রায়ে সাড়ে তিন বছর পর বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান নির্বাচিত

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : ২০২২ সালে স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফলে পরাজিত হয়ে মামলা করে দীর্ঘ তিন বছর সাত মাস পর অবশেষে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন বিএনপি নেতা আবু তাহের আজাদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন।
আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ পাঁচ হাজার ২২৬ ভোট পেয়েছেন ও আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পাঁচ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন। (বৃহস্পতিবার ৭ আগস্ট ) দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।
আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, প্রকাশ্যে আদালতে গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের ৮৩৮ ভোট বেশি পান। পরে আদালত তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]