আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৮

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি :
আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (৪ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে, একইদিন সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।
পুলিশ জানায়, সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]