মির্জাপুর কেন্দ্রীয় শাহী মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় ২০ হাজার টাকায় রফাদফা

Share the post

সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় ২০ হাজার টাকায় রফদফা করেছে মসজিদ কমিটি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দানবাক্স থেকে টাকা চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত তরুণের নাম সাকিব মিয়া। সে পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়া এলাকার লাবলু মিয়ার ছেলে বলে জানা গেছে।এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সেলিম মিয়া জানান, আটককৃত এই ছেলে আরো কয়েকবার মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করে বলে সে স্বীকার করে। এর আগে সে মির্জাপুর বাজারে অবস্থিত কাউসারের কসমেটিক্সের দোকানে কর্মরত ছিল। সেখানেও অপকর্মের কারণে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়।

ছেলেটি মাদকাসক্ত বলে মির্জাপুর বাজারের কয়েকজন জানান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দান বাক্সের টাকা চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করা হয়। পরে শনিবার বাদ যোহর নামাজের শেষে কমিটির সিদ্ধান্তে ২০ হাজার টাকা জরিমানা ধরে নগদ অর্থ আদায় করা হয় বলে নিশ্চিত করেছেন মুয়াজ্জিন সেলিম মিয়া। পরে মানবিক দিক বিবেচনা করে পরিবারের অনুরোধে আটককৃত সাকিবকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]