আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে আবারো ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে চতুর্থ দিনের মতো বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা প্রতিবাদ জানান।
৩রা আগস্ট রবিবার সকাল ১১ থেকে ১২ পর্যন্ত চতুর্থ দিনের মতো ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এসময় দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যহত করার পায়তারা করা হচ্ছে।
এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)  এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
এসময় উপস্থিত ছিলেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এড্যাভোকেট ইমাম হোসেন, উপজেলা বিএনপির নেতা ডাঃ রফিকুল ইসলাম, মোঃ জাকির হোসন শাহ আলম, মোঃ হেলাল উদ্দিন, রাস্টু সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, জিয়া উদ্দিন খাঁন নয়ন মোহাম্মদ আলী, নুরুল হক নিয়াজ, হেফাজতে নেতা মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আফজাল হোসেন, মুফতি এনামুল হক সুমন, নুরুল ইসলাম সর্দার, হাফেজ মোবাশ্বের হোসেন, মাওলানা কবির আহমেদ, মুফতি রহমতুল্লাহ কাসেমী, মাওলানা শিহাব সিদ্দিকী, জামাতে ইসলামী নেতা মোজ্জামেল হক, মোঃ শিহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ খোকন, মোঃ খাবিরুল রহমান মনির, উপজেলা যুবদল নেতা আরাফাত, আক্তার হোসেন, কাশেম কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক, রাকিব হাজারি, কাজী মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদির, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ আগস্ট বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]