দুর্গাপুরে ‘জুলাই পুনর্জাগরণ’, সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, ঔষধ, সুদবিহীন, প্রতিবন্ধিকার্ড ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, ¯ একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধি মো. ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্্র, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, জামায়েত ইসলামী দুর্গাপুর শাখার আমীর মো. আব্দুর রাজ্জাক, বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্ প্রমুখ।এছাড়া অত্র উপজেলা থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ, আহত পরিবারের প্রতিনিধি, ছাত্র ও নারী প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তিতে জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণে শপথ গ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন উপজেলার সকল জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে। উপজেলার ব্রীজ, ব্যাস্ততম সড়ক ও স্থাপনা গুলো অত্র এলাকা থেকে যারা শহীদ হয়েছেন তাদের নামে নামাকরণ করার জন্য জোর দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]