শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: ড. সলিমুল্লাহ খান

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান বলেন, ব্রিটিশ শাসনের ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হয়নি। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ভাগও শিক্ষা খাতের পিছনে খরচ হয়না। কিন্তু অন্যান্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে ৷ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোটা জরুরি। শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া কখনোই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কতৃক আয়োজিত ”নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেমিনারে ড. সলিমুল্লাহ খান আরও বলেন, “প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নাহলে উচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষাকে আনন্দায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যাবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না।  বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ্ হাসান নকীব বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানের যে পথ আমরা ইতিমধ্যে হারিয়েছি এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কি জানি? কি বুঝি? এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরাশাসনের অধিনে ছিলাম এটা যেমন সত্য ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি এটাও সত্য। সুষ্ঠ রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।”
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের তিন যুগপূর্তি উপলক্ষ্যে ফোরাম চত্বরে সকাল ৯টায় জাতীয় ও ফোরাম পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী (স্মৃতির তীর্থস্থান), রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি
পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]