দুগার্পুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটক্তির প্রতিবাদে নেত্রকোনার দুগার্পুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর বিএনপি ও তার অঙ্গ—সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‘‘ষড়যন্ত্র হয়নি শেষ — সজাক থাকো বাংলাদেশ’’ এমন শ্লোগানে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপি‘র সাবেক যুগ্ন—আহবায়ক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক যুগ্ন—আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ন—আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আলাল মিয়া, সাধারণ সম্পাদক আলিউল আজিম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। উনাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নিবোনা।

দুগার্পুরের বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে আমরা তা মেনে নিবোনা। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সকলকে আহবান জানানো হয়। নয়তো যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও সতর্ক করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]