আদালতের কাঠগড়া থেকে পালালো আসামী

Share the post
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে চুরির মামলায় গ্রেফতার এক আসামী আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টে এ ঘটনা ঘটে। জজ কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পলায়নকারী আসামী রিয়াজুল ইসলাম ওরফে  হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
আদালত ও পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার গ্রেফতার হওয়া আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাঠগড়া থেকে নেমে পালিয়ে যায়। সে গত ৭ জুলাই অটোরিকশা চুরি মামলার আসামী হিসেবে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এছাড়া এই ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]