দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ চরমে,গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম সিঙ্গারবিল টু কাশিনগর সড়ক।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সিঙ্গারবিল টু কাশিনগর মেইন রোড বর্তমানে চরম অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে ভয়ংকর মরণফাঁদে রূপ নিয়েছে।

খানাখন্দ আর গর্তে ভরা এ সড়কটি এখন গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও রোগীদের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত পথচারী ও যানবাহনের চালকরা।

প্রতিদিন এই সড়ক দিয়ে গড়ে চার থেকে পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র। অথচ ভাঙাচোরা রাস্তার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না নিরাপদে।

গর্ভবতী নারী ও জরুরি রোগী পরিবহনে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার ফলে এখন এ সড়কটির নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে সিঙ্গারবিল এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, “বহুদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমরা চাই দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক।”

এ প্রসঙ্গে জানতে চাইলে সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “সিঙ্গারবিল-কাশিনগর সড়ক এবং সিঙ্গারবিল বাজারসংলগ্ন সংকীর্ণ ব্রিজের উন্নয়নকাজের প্রস্তাবনা ইতোমধ্যে ঢাকার এলজিইডি অফিসে জমা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দ্রুত এই সড়কটির সংস্কার কাজ শুরু হবে।”

এলাকাবাসীর দাবি, কথা নয়, তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান। অন্যথায় তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]